চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

পিছু লাগার ফল

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদা এক শিকারী কুকুর ছিল। শিকারী কুকুরটি এক সিংহের পেছন পেছন যাচ্ছিল, সিংহটা তার দিকে ফিরে যেই গর্জন করে উঠল অমনি সে ভয় পেয়ে সরে পড়ল।

এক খেঁকশিয়াল তাই না দেখে কুকুরটাকে বলল, “অপদার্থ, তুমি সিংহের পিছনে লাগতে যাচ্ছিলে, কিন্তু তার গর্জন সইতে পারলে না?”

উপদেশ: নিজের ক্ষমতার বাইরে কাজ করতে গেলে বিপদই ডেকে আনা হয়।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই