بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
وَأَكِيدُ كَيۡدٗا
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওয়াস-সামায়ি ওয়াত-তারিক্ব
ওয়ামা আদরকা মাত-তারিক্ব
আন-নাজমুস সাক্বিব
ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ
ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক্ব
খুলিকা মিম মা-ইন দাফিক্ব
ইয়াখরুজু মিম বাইনিস সুলবি ওয়াত ত্বরা-ইব
ইন্নাহু আলা রজয়িহী লাকাদির
ইয়াওমা তুবালস সার-ইর
ফামা লাহু মিং কুউওয়াতিওঁ ওয়ালা নাসির
ওয়াস-সামায়ি যাতি আর-রাজ
ওয়াল আরদি যাতিস সাদ
ইন্নাহূ লাক্বওলুন ফাসল
ওয়ামা হুওয়া বিল হাজল
ইন্নাহুম ইয়াকীদূনা কাইদা
ওয়া আকীদু কাইদা
ফামাহহিলিল কাফিরীনা আমহিলহুম রুয়াইদা
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
কসম আসমানের ও রাতে আগমনকারীর।
আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?
উজ্জ্বল নক্ষত্র।
প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে?
তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।
যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।
যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।
অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।
বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।
কসম বিদীর্ণ যমীনের।
নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।
আর তা অনর্থক নয়।
নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।
আর আমিও ভীষণ কৌশল করছি।
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
এক সময় মক্কার অনেক মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে বিশ্বাস করতো না।
এই অবিশ্বাসীরা কুরাইশদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, ভুল তথ্য ছড়াচ্ছিল; এমনকি কুরআনের বার্তা ছড়িয়ে পড়া বন্ধ করতে চাচ্ছিলো।
এই সকল মানুষদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আত-তারিক্ব নাযিল করেন।