চিন্টু
অ্যাপে পড়ুন
সূরা

সূরা আদ-দুহা / Surah Ad-Duha / الضحى

✍️ চিন্টু সংকলন 🕒 ২ মিনিট

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

وَٱلضُّحَىٰ

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ওয়াদদু হা।

ওয়াল্লাইলি ইযা-ছাজা।

মা-ওয়াদ্দা‘আকা রব্বুকা ওয়ামা-ক্বলা।

ওয়ালাল আ-খিরাতুখইরুল্লাকা মিনাল ঊলা।

ওয়া লাছাওফা ইউ‘ত্বীকা রব্বুকা ফাতারদ্ব।

আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া।

ওয়া ওয়াজাদাকা দ্বল্লান ফাহাদা।

ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা।

ফা-আম্মাল ইয়াতীমা ফালা-তাক্বহার।

ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।

ওয়া আম্মা-বিনি‘মাতি রব্বিকা ফাহাদ্দিছ।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

কসম পূর্বা‎‎হ্নের,

কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।

তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।

আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।

আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।

তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।

তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।

সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।

আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।

আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।

একবার অনেকদিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে নতুন ওহি আসলো না। তখন মক্কার কিছু দুষ্ট লোক তাঁকে কষ্ট দেওয়ার জন্য বলল,

“তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন (পরিত্যাগ করেছেন)। তোমার উপর রাগ করেছে।” [মুসলিম: ১৭৯৭]

একথা শুনে মহানবী (সা.) কষ্ট পেলেন। এমন সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আদ-দুহা নাযিল করেন।

এই সূরাটি অ্যাপে শুনুন
তিলাওয়াত ও সঠিক উচ্চারণে শেখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই