হযরত ইসহাক্ব (আ.)-এর দুই যমজ পুত্র ঈছ ও ইয়াক্বুব; ঈছের বংশধর ছিলেন হযরত আইয়ুব (আলাইহিস সালাম) এবং তাঁর স্ত্রী ছিলেন ইয়াক্বুব (আ.)-এর বংশধর।
কেউ কেউ আইয়ুব (আ.)-এর স্ত্রীকে “বিবি রহীমা” নামে চিনলেও তাঁর স্ত্রীর নাম কুরআন ও হাদিসে উল্লেখ নেয়।
আইয়ুব (আ.) দীর্ঘদিন অসুস্থতায় ভুগেছেন। এই সময় শয়তান তাঁকে আরো কষ্ট ও যন্ত্রণা দেয়। সেই ব্যথা সইতে না পেরে তিনি রোগ মুক্তির জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে প্রার্থনা করেন।
মহান আল্লাহ আইয়ুব (আ.)-এর প্রার্থনা শুনেন এবং তাঁকে মাটিতে লাথি দিতে বলেন। আইয়ুব (আ.) মাটিতে লাথি দিলে সেখান থেকে একটি ঠান্ডা পানির ঝরনা তৈরি হয়।
মহান আল্লাহ আইয়ুব (আ.)-কে ঝরনার পানিতে গোসল করতে এবং সেই পানি পান করতে বলেন।
আল্লাহর হুকুম মেনে আইয়ুব (আ.) পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। এরপর মহান আল্লাহ তাঁকে তাঁর পরিবার ফিরিয়ে দেন। সাথে আইয়ুব (আ.)-কে আরো বংশধর দান করেন।
তথ্য:
১। সূরা স্বদ (ছোয়াদ), আয়াত (৪১-৪৩) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
২। সূরা আল আম্বিয়া, আয়াত (৮৩-৮৪) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৩। ইবনু কাছীর, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ১/২০৬-১০ পৃষ্ঠা।
৪। কুরতুবী, ছোয়াদ ৪১