হযরত আদম (আলাইহিস সালাম)-এর জন্ম

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর ইবাদাত করার জন্য মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন।

এক জুম’আর দিনে মহান আল্লাহ মাটির সকল উপাদানের সার-নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির মতো শুষ্ক মাটি দিয়ে সুন্দরতম একটি অবয়ব তৈরি করলেন।

এরপর মহান আল্লাহ সেই অবয়বে রূহ ফুঁকে দিলেন।

এভাবেই মানুষের প্রতিনিধি (খলিফা) হযরত আদম (আলাইহিস সালাম)-কে তৈরি করা হলো এবং বিশ্বের প্রথম মানুষ ও নবীর জন্ম হলো।

তথ্য:
১। মুমিনূন ২৩/১২; ছাফফাত ৩৭/১১; রহমান ৫৫/১৪; তীন ৯৫/৪; সোয়াদ ৩৮/৭৫ ইত্যাদি।
২। মুওয়াত্ত্বা, আবুদাঊদ, তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/১৩৫৯; সনদ ছহীহ, ‘ছালাত’ অধ্যায় ‘জুম‘আ’ অনুচ্ছেদ।
৩। সূরা আল বাকারা (আয়াত ২৮-৩৪)