হযরত দাউদ (আলাইহিস সালাম)

হযরত দাউদ (আলাইহিস সালাম) ছিলেন মহানবী (সা.)-এর প্রায় দেড় হাজার বছর আগের রাসূল। দাউদ (আ.)-এর উপর আসমানী কিতাব যাবুর নাযিল হয়েছিলো।

দাউদ (আ.) ভীষণ আল্লাহমুখী ছিলেন। তাই তাঁর উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অনেক রহমতও ছিলো। পাহাড় ও পাখিরা দাউদ (আ.)-এর সাথে আল্লাহর পবিত্রতা ও মহিমা গাইতো।

দাউদ (আ.)-কে মহান আল্লাহ লোহা গলানোর কৌশল শিখিয়েছিলেন এবং লোহা দিয়ে মজবুত বর্ম বানাতে বলেছিলেন।

মহান আল্লাহর উপর ভরসা করে সামান্য কিছু সৈন্য নিয়ে জালুতের বিশাল সৈন্য বাহিনীর বিরুদ্ধে তালুত বাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

সেই যুদ্ধে দাউদ (আ.) কাফের প্রধান জালুতকে মেরে ফেলেন। এভাবে তালুত বাহিনী বিজয় লাভ করে এবং দাউদ (আ.) বাদশাহ হিসেবে অভিষিক্ত হন।

এই সবকিছুই পরম করুণাময় মহান আল্লাহর সুপরিকল্পনার অংশ ছিলো।

তথ্য:
১। সূরা আল বাকারা, আয়াত (২৪৯-২৫১) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
২। সূরা আন নিসা, আয়াত (১৬৩) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৩। সূরা আস্‌ সাবা, আয়াত (১০-১১) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৪। সূরা স্বদ (ছোয়াদ), আয়াত (১৭-২৬) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৫। তাফসীর মা‘আরেফুল কুরআন পৃঃ ৯৯০