নবী পরিচিতি
পুরো নাম: হযরত লুত (আলাইহিস সালাম)
পরিচয়: নবী ও রাসুল
উপাধি: সত্যের দাওয়াতদাতা
জন্মস্থান: বাবেল অঞ্চল
পিতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
মাতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পরিবার: চাচা – ইবরাহিম (আ.), কন্যা ও স্ত্রী
আসমানি কিতাব: নেই
যাদের কাছে প্রেরিত: সাদুম জাতি
কুরআনে উল্লেখ: প্রায় ২৭ বার
সময়কাল: প্রাচীন যুগ
এক লাইনে পরিচয়
হযরত লুত (আ.) ছিলেন সেই নবী, যিনি তাঁর জাতিকে বিকৃত ও জঘন্যতম পাপ কাজ থেকে বিরত থাকতে সতর্ক করেছিলেন।
আল্লাহ কেনো তাঁকে নবী বানালেন?
সেই সময় সাদুম জাতির মানুষ সমকামিতার মতো নিকৃষ্ট পাপে লিপ্ত হয়ে পড়েছিল। মহান আল্লাহ এই সকল পাপীকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তাই তিনি লুত (আ.)-কে নবী ও রাসুল হিসেবে পাঠিয়েছিলেন।
ছোটবেলার গল্প
লুত (আ.)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কুরআনে বর্ণিত আছে।
লুত (আ.) তাঁর জাতিকে বিকৃত ও জঘন্যতম সমকামিতা ছেড়ে ঈমানের পথে আসার দাওয়াত দেন। কিন্তু অভিশপ্ত সাদুম জাতি শয়তানের প্ররোচনা থেকে বের হয়নি। তারা নিকৃষ্টতম কাজেই লিপ্ত ছিল।
অতঃপর এক রাতে মহান আল্লাহর নির্দেশে লুত (আ.) তাঁর পরিবারের ঈমানদার সদস্যদের নিয়ে সাদুম জনপদ ছেড়ে চলে যান। তিনি তাঁর স্ত্রীকে সাথে নিলেন না, কারণ সে পাপীদের পক্ষ নিয়েছিল।
সেই ভোরেই মহান আল্লাহ লুত (আ.)-এর জাতির উপর সবচেয়ে ভয়ংকর শাস্তি পাঠালেন। তাদের জনপদ উল্টে দিয়ে সেটির উপর বৃষ্টির মতো পোড়া মাটির পাথর নিক্ষেপ করা হলো। এভাবে নিকৃষ্ট পাপীরা ধ্বংস হলো।
বিশেষ মুজিযা
লুত (আ.)-এর বিশেষ মুজিযার কথা কোথাও উল্লেখ পাওয়া যায়নি।
শিশু মনের জিজ্ঞাসা
প্রশ্ন ১: তিনি মানুষকে কী বলতেন?
উত্তর: লুত (আ.) মানুষকে বলতেন, তারা যেনো বিকৃত ও জঘন্যতম পাপ কাজ ছেড়ে ঈমানের পথে ফিরে আসে।
প্রশ্ন ২: মানুষ কেনো তাঁর কথা মানেনি?
উত্তর: তারা শয়তানের প্ররোচনা থেকে বের হতে পারেনি এবং তাদের নিকৃষ্ট খারাপ অভ্যাস ছাড়তে চায়নি।
প্রশ্ন ৩: তাঁর জন্য সবচেয়ে কঠিন কী ছিল?
উত্তর: মানুষকে বোঝানো লুত (আ.)-এর জন্য সবচেয়ে কঠিন ছিল, কারণ তারা অবাধ্য ছিল।
প্রশ্ন ৪: এটা কি সত্য ঘটনা?
উত্তর: এই ঘটনাগুলো আল কুরআনে বর্ণিত আছে, যা মুসলমানদের কাছে সত্য।
প্রশ্ন ৫: লুত (আ.) কীভাবে মারা গিয়েছিলেন?
উত্তর: কুরআনে তাঁর মৃত্যুর বিস্তারিত উল্লেখ নেই।
লুত (আ.) আমাদের কী শিখিয়েছেন?
১। সত্যের দাওয়াত — মানুষকে সঠিক পথে ডাকতে হয়
২। খারাপ কাজ না করা — অন্যায় কাজ থেকে বিরত থাকতে হয়
৩। আল্লাহর আদেশ মানা — আল্লাহর নির্দেশ মেনে চলা উচিত
কুরআনে কোথায় পাব?
১। তাঁর জাতির ঘটনা → সূরা আল আ’রাফ (৭)
২। শাস্তির ঘটনা → সূরা হুদ (১১)
৩। সতর্কবার্তা → সূরা আল হিজর (১৫)
শিশুদের সাথে পড়ুন
সূরা হুদ, আয়াত (৭৭-৮৩)
মজার তথ্য
১। তিনি ইবরাহিম (আ.)-এর ভাতিজা ছিলেন।
২। ইসমাইল (আ.) ও ইসহাক্ব (আ.) তাঁর চাচাত ভাই ছিলেন।
৩। লুত (আ.)-এর স্ত্রী সাদুম জাতির সাথে ধ্বংস হয়ে যায়।