চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

একটি ইঁদুর ও সাপ এবং নেউলের গল্প

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদা এক গর্তে একটি ইঁদুর থাকতো। একদিন এক নেউল সেই গর্তের সামনে হাজির হল। আর ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন একটি সাপও সেখানে হাজির হ’লো। তারা দু’জনেই ইঁদুরের সন্ধানে এসেছিল।

কিন্তু দেখা গেল সাপে আর নেউলে লড়াই বেধে গেল। তাদের কারোই আর ইঁদুরকে মারার কথা মনে রইল না।

এদেরকে যুদ্ধে ব্যস্ত দেখে গর্তের ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে এল। অমনি সাপ আর নেউল লড়াই থামিয়ে নিজেদের ঝগড়া ভুলে দু’জনেই ইঁদুরটির ওপর ঝাঁপিয়ে পড়ল।

রাজনীতির ক্ষেত্রেও এরকমটা প্রায়ই দেখা যায়। বিরোধরত দুইদল যখন দেখে তাদের সাধারণ বিপক্ষ কোনও দল মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন তারা নিজেদের বিবাদ ভুলে ঐ বিপক্ষ দলকে আক্রমণ করে।

উপদেশ: জাতশত্রুরাও স্বার্থের জন্যে পরস্পরে জোট বাঁধে।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই