চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

সন্তানগর্ব

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদা এক গৃহস্থের পাকা বাড়িতে এক পোষা পায়রা একটা খোপে বাস করতো। তার খুব অহঙ্কার ছিল।

সে একদিন তার প্রতিবেশী এক কাককে বুক ফুলিয়ে বললো, “আমার মত এত সন্তান-সন্ততি আর কার আছে?”

কাকটি এই কথা শুনে পায়রাকে বললো, “বন্ধু, এতে এত আনন্দ করবার কি আছে? এতে গর্ব করবার কিছুই নেই। তোমার সন্তান-সন্ততি যত বাড়বে, ততোই তোমার দুঃখ বাড়বে—বন্দীদের সংখ্যা বাড়িয়ে কি লাভ?

উপদেশ: বন্দীদের বংশবৃদ্ধি দুঃখের কারণ।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই