রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার তরফ থেকে যেই ওহিগুলো এসেছিল সেইগুলো ছিল আমাদের পরিপূর্ণ জীবন বিধান।
কিন্তু হযরত আদম (আলাইহিস সালাম)-এর উপরে যে ওহি নাযিল হয়েছিল সেইগুলো আমাদের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
আদম (আ.)-এর উপর বেশিরভাগই ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত ওহি নাযিল হয়েছিল। সর্বপ্রথম আদম (আ.)-ই চাকার আবিষ্কার করেন।
আল্লাহ যদি হযরত আদম (আ.)-এর উপরে চাকা আবিষ্কারের ওহি নাযিল না করতেন তাহলে কখনোই আমাদের সভ্যতারও উন্নয়ন সম্ভব হতো না।
সুতরাং বলা যায়, আদম (আ.) শুধুমাত্র মানবজাতির আদি পিতাই নন, তিনি মানব সভ্যতার উন্নয়নের পথিকৃৎ-ও।
তথ্যঃ
১। তাসফীর মা‘আরেফুল কুরআন (পৃষ্ঠা – ৬২৯)