হযরত ইউনুস (আলাইহিস সালাম)

নবী পরিচিতি

পুরো নাম: হযরত ইউনুস (আলাইহিস সালাম)
পরিচয়: নবী ও রাসুল
উপাধি: যুন-নুন (মাছওয়ালা)
জন্মস্থান: নিনেভেহ (বর্তমান ইরাক অঞ্চল)
পিতার নাম: মত্তা
মাতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পরিবার: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
আসমানি কিতাব: নেই
যাদের কাছে প্রেরিত: নিনেভেহর মানুষদের কাছে
কুরআনে উল্লেখ: প্রায় ৪ বার
সময়কাল: প্রাচীন যুগ

এক লাইনে পরিচয়

হযরত ইউনুস (আ.) ছিলেন সেই নবী, যিনি আল্লাহর ইচ্ছায় এক বিশাল মাছের পেটের ভেতরে গিয়েও জীবিত ছিলেন।

আল্লাহ কেনো তাঁকে নবী বানালেন?

সেই সময় নিনেভেহর মানুষ আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তারা সত্যের পথ ছেড়ে অন্যায় কাজে লিপ্ত ছিল।

মহান আল্লাহ তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাইলেন। তাই তিনি ইউনুস (আ.)-কে নবী হিসেবে পাঠালেন, যেনো তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন।

ছোটবেলার গল্প

হযরত ইউনুস (আ.)-এর ছোটবেলার কোনো গল্প কুরআন বা হাদিসে পাওয়া যায়নি। তবে তাঁর নবুয়ত প্রাপ্তির পরের কিছু ঘটনা কুরআনে উল্লেখ আছে।

নিজের জাতিকে ইসলামের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ইউনুস (আ.) অধৈর্য হয়ে পড়েন। অতঃপর রাগে তাঁর জনপদ ছেড়ে চলে যান।

নৌযানে করে জনপদ ছেড়ে যাওয়ার সময় ইউনুস (আ.)-এর নৌযানটি অচল হয়ে পড়ে। ফলে নৌযানে “কে পলাতক” তা নির্ধারণের জন্য একটি লটারি করা হয়।

লটারিতে ইউনুস (আ.)-এর নাম উঠলে তাঁকে নৌযান থেকে নদীতে ফেলে দেওয়া হয়। মুহূর্তেই এক বিশাল মাছ তাঁকে গিলে ফেলে।

অতঃপর ইউনুস (আ.) নিজের ভুল বুঝতে পারেন।

বিশেষ মুজিযা

১। মহান আল্লাহর ইচ্ছায় ইউনুস (আ.) মাছের পেটের ভেতরেও জীবিত ছিলেন।
২। মাছের পেটে গিয়ে তিনি আল্লাহর পবিত্রতা ও মহিমার জপতে থাকেন এবং সেখান থেকে জীবিত বের হয়ে আসলেন।
৩। তাঁর জাতির মানুষই কেবল আল্লাহর আযাব আসবে জেনে তওবা করে এবং মহান আল্লাহ তাদের ক্ষমা করেন।

শিশু মনের জিজ্ঞাসা

প্রশ্ন ১: মাছের পেটে তিনি কীভাবে বেঁচে ছিলেন?
উত্তর: মহান আল্লাহর ইচ্ছায় তিনি মাছের পেটের ভেতরে জীবিত ছিলেন। এটি একটি মুজিযা, যা আল্লাহ তাঁকে দিয়েছিলেন।

প্রশ্ন ২: তিনি কেনো তাঁর জাতিকে ছেড়ে চলে গিয়েছিলেন?
উত্তর: তাঁর জাতির মানুষ বারবার অবাধ্যতা করছিল। এতে তিনি রাগ করে তাঁদের ছেড়ে চলে গিয়েছিলেন।

প্রশ্ন ৩: তাঁর জন্য সবচেয়ে কঠিন কী ছিল?
উত্তর: মাছের পেটের ভিতরে থাকা ইউনুস (আ.)-এর জন্য খুব কঠিন ছিল। তবে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং আল্লাহর পবিত্রতা ও মহিমা জপতে লেগেছিলেন।

প্রশ্ন ৪: এটা কি সত্য ঘটনা?
উত্তর: এই ঘটনা আল কুরআনে বর্ণিত আছে, যা মুসলমানদের কাছে সত্য।

প্রশ্ন ৫: ইউনুস (আ.) কীভাবে মারা গিয়েছিলেন?
উত্তর: তিনি দীর্ঘ জীবন কাটিয়ে স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেন। আল্লাহ তাঁর জন্য উচ্চ মর্যাদা রেখেছেন।

ইউনুস (আ.) আমাদের কী শিখিয়েছেন?

১। ধৈর্য — কষ্টের সময়ও ধৈর্য ধরতে হয়
২। তওবা — ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়
৩। আল্লাহর উপর ভরসা — বিপদে আল্লাহর কাছেই ফিরে যেতে হয়
৪। দোয়া — দোয়া করলে আল্লাহ সাহায্য করেন

কুরআনে কোথায় পাব?

১। মাছের ঘটনা → সূরা আস্‌ সাফ্‌ফাত (৩৭)
২। দোয়ার ঘটনা → সূরা আম্বিয়া (২১)
৩। জাতির তাওবা → সূরা ইউনুস (১০)

শিশুদের সাথে পড়ুন

সূরা আম্বিয়া, আয়াত (৮৭-৮৮)

মজার তথ্য

১। তাঁকে “যুন-নুন” বলা হয়, যার অর্থ মাছওয়ালা।
২। তিনি মাছের পেটে থেকেও আল্লাহকে স্মরণ করেছিলেন।
৩। তিনি মাছের পেটে আল্লাহর পবিত্রতা ও মহিমা জপেছিলেন, যা দোয়া ইউনুস নামে পরিচিত।
৪। মাছের পেট থেকে বের হওয়ার পরে তিনি এক লক্ষেরও বেশি লোকের কাছে রাসূল হিসেবে প্রেরিত হন।