হযরত নুহ (আলাইহিস সালাম)

নবী পরিচিতি

পুরো নাম: হযরত নুহ (আলাইহিস সালাম)
পরিচয়: নবী ও রাসূল
উপাধি: নবীউল্লাহ (আল্লাহর নবী)
জন্মস্থান: প্রাচীন ইরাক অঞ্চল
পিতার নাম: লামক
মাতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পরিবার: ৪ ছেলে – সাম, হাম, ইয়াফেস ও কানআন (কানআন অবাধ্য ছিল)
আসমানি কিতাব: নেই
যাদের কাছে প্রেরিত: তাঁর নিজ জাতির কাছে
কুরআনে উল্লেখ: প্রায় ৪৩ বার
সময়কাল: মহাপ্লাবনের পূর্ববর্তী যুগ

এক লাইনে পরিচয়

হযরত নুহ (আ.) ছিলেন সেই নবী, যিনি আল্লাহর নির্দেশে বিশাল নৌকা তৈরি করে মহাপ্লাবন থেকে মুমিনদের রক্ষা করেছিলেন।

আল্লাহ কেনো তাঁকে নবী বানালেন?

সেই সময় মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল। তারা সত্যের পথ ছেড়ে অন্যায় ও পাপ কাজে লিপ্ত ছিল।

মহান আল্লাহ এসকল পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাইলেন। তাই তিনি নুহ (আ.)-কে নবী হিসেবে পাঠালেন, যেনো তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন এবং ভুল পথ থেকে ফিরিয়ে আনেন।

ছোটবেলার গল্প

হযরত নুহ (আ.) ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের এবং ভালো চরিত্রের ছিলেন। বড় হয়ে তিনি মানুষের মধ্যে ভালো কাজের দাওয়াত দিতে শুরু করেন।

তিনি মানুষকে বলতেন, “তোমরা এক আল্লাহর ইবাদত করো।” কিন্তু তাঁর জাতির মানুষ তাঁর কথা শুনত না, বরং তাঁকে নিয়ে হাসাহাসি করত।

নুহ (আ.) বছরের পর বছর, এমনকি শত শত বছর ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। কিন্তু খুব কম মানুষ তাঁর কথা শুনেছিল।

তবুও নুহ (আ.) হাল ছাড়েননি এবং ধৈর্য ধরে নিজের দায়িত্ব পালন করে গেছেন।

বিশেষ মুজিযা

১। নুহ (আ.) বিশাল নৌকা তৈরি করেছিলেন
২। তিনি মহাপ্লাবনের পূর্বাভাস পেয়েছিলেন

শিশু মনের জিজ্ঞাসা

প্রশ্ন ১: এত বড় নৌকা কি সত্যিই তৈরি হয়েছিল?
উত্তর: হ্যাঁ, আল্লাহর নির্দেশে নুহ (আ.) একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন। এটি ছিল একটি বিশেষ মুজিযা, যার মাধ্যমে আল্লাহ মুমিনদের রক্ষা করেছিলেন।

প্রশ্ন ২: মানুষ কেনো নুহ (আ.)-এর কথা শুনেনি?
উত্তর: কিছু অহংকারী মানুষ ছিল যারা নিজেদের ভুল মানতে চাইত না। তারা ভাবত তারাই ঠিক, তাই নুহ (আ.)-এর কথা শুনতে চায়নি।

প্রশ্ন ৩: নুহ (আ.)-এর জন্য সবচেয়ে কঠিন কী ছিল?
উত্তর: সবচেয়ে কঠিন ছিল এত দীর্ঘ সময় ধরে মানুষকে বোঝানো, কিন্তু খুব কম মানুষ তাঁর কথা মেনেছিল। তবুও তিনি ধৈর্য হারাননি।

প্রশ্ন ৪: এটা কি সত্য ঘটনা?
উত্তর: এই ঘটনা কুরআনে উল্লেখ আছে, যা মুসলমানদের কাছে সত্য। এছাড়াও অন্যান্য ইতিহাস ও ধর্মীয় বইয়ে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়।

প্রশ্ন ৫: নুহ (আ.) কীভাবে মারা গেলেন?
উত্তর: তিনি দীর্ঘ জীবন কাটিয়ে স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেন। আল্লাহ তাঁর জন্য উচ্চ মর্যাদা রেখেছেন।

নুহ (আ.) আমাদের কী শিখিয়েছেন?

১। ধৈর্য — অনেক বছর চেষ্টা করেও হাল ছাড়েননি
২। আল্লাহর উপর ভরসা — কঠিন সময়েও আল্লাহর উপর নির্ভর করেছেন
৩। দায়িত্ববোধ — নিজের কাজ ঠিকভাবে করে গেছেন

কুরআনে কোথায় পাব?

১। সবচেয়ে বিস্তারিত গল্প → সূরা নুহ (৭১)
২। মহাপ্লাবনের ঘটনা → সূরা হুদ (১১)
৩। নৌকার ঘটনা → সূরা আল মু’মিনুন (২৩)

শিশুদের সাথে পড়ুন

সূরা নুহ, আয়াত (১-১৫)

মজার তথ্য

১। নুহ (আ.) প্রায় ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন।
২। তিনি মানব ইতিহাসের প্রথম ২য় নবী।
৩। তাঁর নৌকায় এক জোড়া করে প্রতিটি প্রাণী ছিল।
৪। মহাপ্লাবনের ঘটনা পৃথিবীর অন্যতম বিখ্যাত ঘটনা।