নবী পরিচিতি
পুরো নাম: হযরত সুলাইমান (আলাইহিস সালাম)
পরিচয়: নবী ও রাসুল
উপাধি: আল্লাহর প্রিয় বান্দা ও ন্যায়পরায়ণ শাসক
জন্মস্থান: বায়তুল মুকাদ্দাস (বর্তমান ফিলিস্তিন অঞ্চল)
পিতার নাম: হযরত দাউদ (আ.)
মাতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পরিবার: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
আসমানি কিতাব: নেই
যাদের কাছে প্রেরিত: বনি ইসরাইল
কুরআনে উল্লেখ: প্রায় ১৭ বার
সময়কাল: প্রাচীন যুগ
এক লাইনে পরিচয়
হযরত সুলাইমান (আ.) ছিলেন সেই নবী, যিনি জিন, পাখি ও পিঁপড়ার ভাষা বুঝতে পারতেন।
আল্লাহ কেনো তাঁকে নবী বানালেন?
সেই সময় মানুষ আল্লাহর আদেশ থেকে দূরে সরে যাচ্ছিল। অনেকেই অন্যায় কাজ করত এবং সত্যকে ভুলে গিয়েছিল।
মহান আল্লাহ মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাইলেন। তাই তিনি সুলাইমান (আ.)-কে রাসুল ও বাদশাহ হিসেবে দায়িত্ব দেন, যেনো তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকেন।
ছোটবেলার গল্প
হযরত সুলাইমান (আ.) ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিলেন। একবার একটি জমি নিয়ে দুইজন মানুষের মধ্যে বিরোধ হয়।
সেই বিরোধ মিটাতে তাঁর পিতা দাউদ (আ.) একটি সিদ্ধান্ত দেন। কিন্তু সুলাইমান (আ.) আরো ভালো একটি সমাধান দেন, যা সবার জন্য ন্যায়সঙ্গত ছিল।
এতে বোঝা যায়, ছোটবেলা থেকেই তিনি বিচার-বুদ্ধিতে অসাধারণ ছিলেন।
বিশেষ মুজিযা
১। সুলাইমান (আ.) জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন
২। তিনি পাখি ও পিঁপড়ার ভাষা বুঝতে পারতেন।
৩। তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন।
শিশু মনের জিজ্ঞাসা
প্রশ্ন ১: তিনি কীভাবে পাখির ভাষা বুঝতেন?
উত্তর: মহান আল্লাহ তাঁকে এই বিশেষ জ্ঞান দিয়েছিলেন। এটি একটি মুজিযা ছিল।
প্রশ্ন ২: জিনরা কি সত্যিই তাঁর কথা মানত?
উত্তর: হ্যাঁ, মহান আল্লাহর আদেশে জিনরা তাঁর নির্দেশ মেনে চলত।
প্রশ্ন ৩: তাঁর জন্য সবচেয়ে কঠিন কী ছিল?
উত্তর: বিশাল একটি রাজ্য ন্যায়ের সাথে পরিচালনা করা একটি বড় দায়িত্ব ছিল।
প্রশ্ন ৪: এটা কি সত্য ঘটনা?
উত্তর: এই ঘটনাগুলো আল কুরআনে বর্ণিত আছে, যা মুসলমানদের কাছে সত্য।
প্রশ্ন ৪: সুলাইমান (আ.) কীভাবে মারা গিয়েছিলেন?
উত্তর: সুলাইমান (আ.) একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। লাঠিটি ঘুণপোকা খেয়ে ফেললে তিনি মাটিতে পড়ে যান। তখন সবাই বুঝতে পারে যে, তিনি মারা গেছেন। তিনি কখন মারা গেছেন তা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না।
সুলাইমান (আ.) আমাদের কী শিখিয়েছেন?
১। ন্যায়বিচার — সব সময় ন্যায়ের পথে থাকা
২। কৃতজ্ঞতা — আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা
৩। জ্ঞান — জ্ঞান ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়া
৪। আল্লাহর উপর ভরসা — সব ক্ষমতা আল্লাহর কাছ থেকে আসে
কুরআনে কোথায় পাব?
১। জিন ও রাজত্ব → সূরা আস্ সাবা (৩৪)
২। পাখির ঘটনা → সূরা আন্ নামল (২৭)
৩। বিচার ও জ্ঞান → সূরা আল আম্বিয়া (২১)
শিশুদের সাথে পড়ুন
সূরা আন্ নামল, আয়াত (১৫-২৬)
মজার তথ্য
১। তিনি মানুষ, জিন ও পাখিদের উপর শাসন করতেন।
২। মানুষ, জিন ও পাখির সমন্বয়ে তাঁর সেনাবাহিনী গঠিত হয়েছিল।
৩। তাঁর রাজ্য খুবই বড় ও শক্তিশালী ছিল।
৪। তাঁর মৃত্যুতে বোঝা যায়, জিনরা অদৃশ্য কিছু জানে না। যদি জানত তাহলে সুলাইমান (আ.) মারা যাওয়া মাত্র তারা তাঁদের কাজ থামিয়ে দিত।