নবী পরিচিতি
পুরো নাম: হযরত আইয়ুব (আলাইহিস সালাম)
পরিচয়: নবী
উপাধি: সাবির (ধৈর্যশীল বান্দা)
জন্মস্থান: শাম অঞ্চল (বর্তমান সিরিয়া)
পিতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
মাতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পরিবার: স্ত্রী ও একাধিক সন্তান
আসমানি কিতাব: নেই
যাদের কাছে প্রেরিত: তাঁর জাতির কাছে
কুরআনে উল্লেখ: প্রায় ৪ বার
সময়কাল: প্রাচীন যুগ
এক লাইনে পরিচয়
হযরত আইয়ুব (আ.) ছিলেন সেই নবী, যিনি কঠিন অসুস্থতা ও কষ্টের মাঝেও মহান আল্লাহর উপর ভরসা হারাননি।
আল্লাহ কেনো তাঁকে নবী বানালেন?
সাধারণত মহান আল্লাহ কোনো পথভ্রষ্ট জাতিকে ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য নবী ও রাসুলদের পাঠিয়েছেন।
তবে কুরআনে আইয়ুব (আ.)-এর ব্যাপারে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ছোটবেলার গল্প
আইয়ুব (আ.) দীর্ঘদিন কঠিন অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যে শয়তান তাঁকে আরো কষ্ট দিচ্ছিল, যা সহ্য করতে না পেরে তিনি মহান আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করলেন।
মহান আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন এবং তাঁকে মাটিতে আঘাত করতে বললেন। আইয়ুব (আ.) তা করলে সেখান থেকে একটি পানির ঝরনা বের হয়।
সেই পানিতে গোসল করা এবং পান করার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর মহান আল্লাহ তাঁকে তাঁর পরিবার ফিরিয়ে দেন এবং নতুন সন্তানও দান করেন।
বিশেষ মুজিযা
১। শত কষ্টের মাঝেও তিনি ধৈর্য হারাননি।
২। মহান আল্লাহর ইচ্ছায় তিনি আবার সুস্থ হয়ে ওঠেন।
শিশু মনের জিজ্ঞাসা
প্রশ্ন ১: তিনি এত কষ্ট পেলেও কেনো কোনো অভিযোগ করেননি?
উত্তর: কারণ তিনি জানতেন, মহান আল্লাহ সবকিছু দেখছেন। তাই তিনি ধৈর্য ধরে ছিলেন।
প্রশ্ন ২: তাঁর অসুখ কি ভালো হয়েছিল?
উত্তর: হ্যাঁ, মহান আল্লাহর ইচ্ছায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন।
প্রশ্ন ৩: তাঁর জন্য সবচেয়ে কঠিন কী ছিল?
উত্তর: অসুস্থতা ও তাঁর কাছ থেকে পরিবারের দূরে সরে যাওয়া; এই কষ্টগুলো একসাথে সহ্য করা তাঁর জন্য কঠিন ছিল, তবুও তিনি ধৈর্য ধরেছিলেন।
প্রশ্ন ৪: এটা কি সত্য ঘটনা?
উত্তর: এই ঘটনাগুলো আল কুরআনে বর্ণিত আছে, যা মুসলমানদের কাছে সত্য।
প্রশ্ন ৫: আইয়ুব (আ.) কীভাবে মারা গিয়েছিলেন?
উত্তর: তিনি দীর্ঘ জীবন কাটিয়ে স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেন। আল্লাহ তাঁর জন্য উচ্চ মর্যাদা রেখেছেন।
আইয়ুব (আ.) আমাদের কী শিখিয়েছেন?
১। ধৈর্য — কঠিন সময়েও ধৈর্য ধরা
২। আল্লাহর উপর ভরসা — সব পরিস্থিতিতে মহান আল্লাহর উপর নির্ভর করা
৩। কৃতজ্ঞতা — ভালো ও খারাপ উভয় অবস্থায় আল্লাহকে স্মরণ করা
কুরআনে কোথায় পাব?
১। তাঁর ধৈর্যের ঘটনা → সূরা আল আম্বিয়া (২১)
২। অসুখ ও আরোগ্য → সূরা স্ব-দ / ছোয়াদ (৩৮)
শিশুদের সাথে পড়ুন
সূরা স্ব-দ / ছোয়াদ, আয়াত (৪১-৪৪)
মজার তথ্য
১। তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন।
২। তিনি অনেক কষ্টের পরীক্ষার মধ্যে পড়েছিলেন।
৩। মহান আল্লাহ অলৌকিকভাবে সুস্থতা দান করেছিলেন।