হযরত ছালেহ (আলাইহিস সালাম)

নবী পরিচিতি

পুরো নাম: হযরত ছালেহ (আলাইহিস সালাম)
পরিচয়: নবী ও রাসুল
উপাধি: ছামুদ জাতির সতর্ককারী
জন্মস্থান: হিজর অঞ্চল (বর্তমান সৌদি আরব)
পিতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
মাতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পরিবার: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
আসমানি কিতাব: নেই
যাদের কাছে প্রেরিত: ছামুদ জাতি
কুরআনে উল্লেখ: প্রায় ৯ বার
সময়কাল: প্রাচীন যুগ

এক লাইনে পরিচয়

হযরত ছালেহ (আ.) ছিলেন সেই নবী, যিনি ছামুদ জাতিকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছিলেন এবং আল্লাহর নিদর্শন হিসেবে একটি বিশেষ উটনী দেখিয়েছিলেন।

আল্লাহ কেনো তাঁকে নবী বানালেন?

ছামুদ জাতি বেশ শক্তিশালী এবং বীর জাতি ছিল। তারা পাথর কেটে বড় বড় দালান ও বসতবাড়ি তৈরি করতে পারত।

মহান আল্লাহ তাদের এত রহমত দিয়েছিলেন তবুও তারা আল্লাহর আদেশ মানত না। মূর্তি পূজা করত। তাই ছামুদীদের সঠিক পথে ফিরিয়ে আনতে মহান আল্লাহ ছালেহ (আ.)-কে নবী ও রাসুল হিসেবে পাঠিয়েছিলেন।

ছোটবেলার গল্প

এক উটনীর ঘটনা হযরত ছালেহ (আ.)-এর জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ। 

ছালেহ (আ.) যখন ছামুদ জাতিকে এক আল্লাহর ইবাদত করতে বললেন, তখন তারা তাঁর কথা মানল না। বরং তিনি যে সত্য কথা বলছেন তা প্রমাণ করার জন্য একটি নিদর্শন দেখাতে বলল।

তাই মহান আল্লাহ একটি উটনী প্রকাশ করলেন। ছালেহ (আ.) ছামুদীদের সতর্ক করলেন, তারা যদি এই উটনীর কোনো ক্ষতি করে তাহলে তাদের উপর মহান আল্লাহর আযাব আসবে।

কিন্তু কিছু ছামুদী তাঁর কথা বিশ্বাস করল না। তারা মহান আল্লাহ আযাবকে তুচ্ছ মনে করল এবং ইচ্ছা করেই উটনীটিকে হত্যা করল। অতঃপর মহান আল্লাহর তরফ থেকে এক প্রলয়ঙ্কর ভূমিকম্প আসলো এবং অবাধ্য ছামুদীরা ধ্বংস হয়ে গেলো।

বিশেষ মুজিযা

মহান আল্লাহ বিশেষ মুজিযা হিসেবে ছালেহ (আ.)-কে একটি উটনী দিয়েছিলেন।

শিশু মনের জিজ্ঞাসা

প্রশ্ন ১: উটনীটি কেনো বিশেষ ছিল?
উত্তর: উটনীটি মানুষকে সত্য বোঝানোর জন্য মহান আল্লাহর তরফ থেকে পাঠানো একটি নিদর্শন ছিল তাই এটি বিশেষ।

প্রশ্ন ২: তারা কেনো উটনীটিকে হত্যা করেছিল?
উত্তর: ছামুদীরা অবাধ্য ছিল এবং রাসুল ছালেহ (আ.)-এর কথা বিশ্বাস করত না, তাই উটনীটিকে হত্যা করেছিল।

প্রশ্ন ৩: তাঁর জন্য সবচেয়ে কঠিন কী ছিল?
উত্তর: ছালেহ (আ.)-এর জন্য সবচেয়ে কঠিন ছিল মানুষকে বোঝানো, কারণ তারা সত্য মানতে চাইত না।

প্রশ্ন ৪: এটা কি সত্য ঘটনা?
উত্তর: এই ঘটনাগুলো আল কুরআনে বর্ণিত আছে, যা মুসলমানদের কাছে সত্য।

প্রশ্ন ৫: ছালেহ (আ.) কীভাবে মারা গিয়েছিলেন?
উত্তর: কুরআনে তাঁর মৃত্যুর বিস্তারিত উল্লেখ নেই, তবে তিনি দীর্ঘ জীবন কাটান।

ছালেহ (আ.) আমাদের কী শিখিয়েছেন?

১। আল্লাহর আদেশ মানা — আল্লাহর নির্দেশ অমান্য করা উচিত নয়
২। সত্যের দাওয়াত — মানুষকে সঠিক পথে ডাকতে হয়
৩। অবাধ্যতার পরিণতি — আল্লাহর অবাধ্য হলে শাস্তি পেতে হয়

কুরআনে কোথায় পাব?

১। উটনীর ঘটনা → সূরা আল আ’রাফ (৭), 
২। ছামুদ জাতির ঘটনা → সূরা আশ্‌ শোয়ারা (২৬)
৩। শাস্তির ঘটনা → সূরা আশ্‌ শামস (৯১)

শিশুদের সাথে পড়ুন

সূরা আল আ’রাফ, আয়াত (৭৩-৭৯)

মজার তথ্য

১। ছামুদ জাতি পাহাড় কেটে ঘর বানাত।
২। মহান আল্লাহর বিশেষ নিদর্শন ছিল একটি উটনী।
৩। উটনী হত্যার কারণে ছামুদ জাতির উপর প্রলয়ঙ্কর ভূমিকম্প নেমে আসে।