সূরা আত-তারিক্ব / Surah At-Tariq / الطارق

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

ওয়াস-সামায়ি ওয়াত-তারিক্ব

কসম আসমানের ও রাতে আগমনকারীর।

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

ওয়ামা আদরকা মাত-তারিক্ব

আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

আন-নাজমুস সাক্বিব

উজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ

ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ

প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ

ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক্ব

অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে?

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ

খুলিকা মিম মা-ইন দাফিক্ব

তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ

ইয়াখরুজু মিম বাইনিস সুলবি ওয়াত ত্বরা-ইব

যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ

ইন্নাহু আলা রজয়িহী লাকাদির

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ

ইয়াওমা তুবালস সার-ইর

যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ

ফামা লাহু মিং কুউওয়াতিওঁ ওয়ালা নাসির

অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ

ওয়াস-সামায়ি যাতি আর-রাজ

বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ

ওয়াল আরদি যাতিস সাদ

কসম বিদীর্ণ যমীনের।

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ

ইন্নাহূ লাক্বওলুন ফাসল

নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

ওয়ামা হুওয়া বিল হাজল

আর তা অনর্থক নয়।

وَأَكِيدُ كَيۡدٗا

ইন্নাহুম ইয়াকীদূনা কাইদা

নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا

ওয়া আকীদু কাইদা

আর আমিও ভীষণ কৌশল করছি।

ফামাহহিলিল কাফিরীনা আমহিলহুম রুয়াইদা

অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।