চিন্টু
অ্যাপে পড়ুন
গল্প

মুরগীর খামারে সারস পাখি

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদিন এক ঝড়ে একটি সারস পাখি উড়ে এসে একটি মুরগীর খামারে পড়লো। মুরগীর চেয়ে বড় বড় পা ও ঠোঁট থাকায় সারস পাখিকে নিয়ে হাসাহাসি করতে লাগলো খামারের মুরগীরা।

কিন্তু সারস পাখি মোটেও বিচলিত হলো না। বরং তাদের সাথে ভদ্রভাবে কথা বলতে থাকলো। ধীরে ধীরে খামারের মুরগীরা তার বন্ধু হয়ে উঠলো।

মুরগীদের সাথে সারস পাখির বন্ধুত্ব মোটেই পছন্দ করলো না এক টার্কি মুরগী। তাই সে পুরো খামার লণ্ডভণ্ড করতে লাগলো। খামারে হইচই শুনে খামার মালিক দৌড়ে আসলো।

পুরো ঘটনা জানার পর খামার মালিক টার্কি মুরগীকে শাস্তি দিলো। সেইসাথে সারস পাখির জন্য খামারে একটি ঘর বানিয়ে দিলো।

শিক্ষা: খারাপ লোকেরা খারাপ ব্যবহার করলেও আমাদের খারাপ ব্যবহার করা উচিত নয়

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই