হযরত যুলকিফল (আলাইহিস সালাম)

নবী পরিচিতি

পুরো নাম: হযরত যুলকিফল (আলাইহিস সালাম)
পরিচয়: নবী
উপাধি: যুলকিফল (দায়িত্ব পূরণকারী)
জন্মস্থান: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পিতার নাম: অধিকাংশের মতে, আইয়ুব (আ.) 
মাতার নাম: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
পরিবার: (নির্দিষ্টভাবে উল্লেখ নেই)
আসমানি কিতাব: নেই
যাদের কাছে প্রেরিত: বনি ইসরাইল
কুরআনে উল্লেখ: প্রায় ২ বার
সময়কাল: প্রাচীন যুগ

এক লাইনে পরিচয়

হযরত যুলকিফল (আ.) ছিলেন সেই নবী, যিনি তাঁর দায়িত্ববোধ ও ধৈর্যের জন্য পরিচিত।

আল্লাহ কেনো তাঁকে নবী বানালেন?

বনি ইসরাইলদের এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য মহান আল্লাহ যুলকিফল (আ.)-কে নবী হিসেবে পাঠিয়েছিলেন।

ছোটবেলার গল্প

যুলকিফল (আ.) তাঁর জাতির পূর্ববর্তী এক নবীর বিশেষ শর্ত পূরণ করে উত্তরাধিকারী হিসেবে নবুওয়াত লাভ করেছিলেন।

শর্তগুলো হলো- সবসময় দিনের বেলা রোজা রাখতে হবে, সারা রাত আল্লাহর ইবাদত করতে হবে এবং মানুষের বিচার করার সময় কখনোই রাগান্বিত হওয়া যাবে না।

অত্যন্ত নিষ্ঠার সাথে যুলকিফল (আ.) এই কঠিন শর্তগুলো পালন করেছিলেন। এই বিশাল দায়িত্ব বা অঙ্গীকার সফলভাবে পূরণ করার কারণেই তাঁকে “যুলকিফল” বা “দায়িত্ব পূরণকারী” উপাধি দেওয়া হয়।

বিশেষ মুজিযা

যুলকিফল (আ.)-এর বিশেষ মুজিযার কথা কুরআনে নির্দিষ্টভাবে উল্লেখ নেই।

শিশু মনের জিজ্ঞাসা

প্রশ্ন ১: তিনি কেমন মানুষ ছিলেন?
উত্তর: তিনি খুব দায়িত্ববান ও ধৈর্যশীল মানুষ ছিলেন।

প্রশ্ন ২: তিনি মানুষকে কী শেখাতেন?
উত্তর: তিনি মানুষকে তাওহিদের (একত্ববাদ অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়) শিক্ষা দিতেন।

প্রশ্ন ৩: তাঁর জন্য সবচেয়ে বিশেষ কী ছিল?
উত্তর: তাঁর দায়িত্বশীলতা ও ধৈর্য তাঁকে বিশেষ করে তুলেছিল।

প্রশ্ন ৪: এটা কি সত্য ঘটনা?
উত্তর: এই ঘটনাগুলো আল কুরআন ও হাদিসে বর্ণিত আছে। তাই এগুলোকে সত্য হিসেবে বিশ্বাস করা উচিত। আলোচনার শেষে হাদিসের তথ্যসূত্র দেওয়া হয়েছে।

প্রশ্ন ৫: যুলকিফল (আ.) কীভাবে মারা গিয়েছিলেন?
উত্তর: তাঁর মৃত্যুর ব্যাপারে কুরআন ও হাদিস; কোথাও উল্লেখ নেই।

যুলকিফল (আ.) আমাদের কী শিখিয়েছেন?

১। ধৈর্য — কষ্টের মধ্যেও ধৈর্য ধরা
২। ন্যায়বিচার — সব সময় ন্যায়ের পথে থাকা
৩। দায়িত্বশীলতা — নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা

কুরআনে কোথায় পাব?

১। তাঁর উল্লেখ → সূরা আল আম্বিয়া (২১)
২। তাঁর গুণাবলি → সূরা স্ব-দ / ছোয়াদ (৩৮)

শিশুদের সাথে পড়ুন

সূরা আল আম্বিয়া, আয়াত (৮৫-৮৬)

মজার তথ্য

১। শয়তান বহুবার চেষ্টা করেও যুলকিফল (আ.)-কে রাগাতে পারেনি।
২। তাঁর আসল নাম ছিল “বিশর”।
৩। সারা রাত ইবাদত করে তিনি দিনে ঘুমাতেন।

তথ্যসূত্র:
১। ইবনে কাসীর, হাফেজ, আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড), ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন, ২০০১, পৃষ্ঠা ৩৯০।
২। সিউহারভী, মাওলানা হিফজুর রহমান, কাসাসুল কুরআন (১ম খণ্ড), ঢাকা, এমদাদিয়া লাইব্রেরি, ২০১০, পৃষ্ঠা ৪২০।
৩। ইবনে কাসীর, হাফেজ, তাফসীরে ইবনে কাসীর (৪র্থ খণ্ড), ঢাকা, তাওহীদ পাবলিকেশন্স, ২০০৬, পৃষ্ঠা ৬০৪।