সূরা আদ-দুহা / Surah Ad-Duha / الضحى

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

وَٱلضُّحَىٰ

ওয়াদদু হা।

কসম পূর্বা‎‎হ্নের,

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ

ওয়াল্লাইলি ইযা-ছাজা।

কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

মা-ওয়াদ্দা‘আকা রব্বুকা ওয়ামা-ক্বলা।

তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ

ওয়ালাল আ-খিরাতুখইরুল্লাকা মিনাল ঊলা।

আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ

ওয়া লাছাওফা ইউ‘ত্বীকা রব্বুকা ফাতারদ্ব।

আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ

আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া।

তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ

ওয়া ওয়াজাদাকা দ্বল্লান ফাহাদা।

আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ

ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা।

তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ

ফা-আম্মাল ইয়াতীমা ফালা-তাক্বহার।

সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ

ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।

আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ

ওয়া আম্মা-বিনি‘মাতি রব্বিকা ফাহাদ্দিছ।

আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।