হযরত ইসহাক্ব (আলাইহিস সালাম)

ইবরাহিম (আ.)-এর দ্বিতীয় সন্তান হচ্ছেন হযরত ইসহাক্ব (আলাইহিস সালাম)। তাঁর মা ছিলেন বিবি সারাহ।

বিবি সারাহ যখন বার্ধক্যে পৌঁছেছেন তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর বাসায় দুইজন ফেরেশতা পাঠালেন।

ফেরেশতারা ইবরাহিম-সারাহ দম্পতিকে জানালেন যে, তাঁদের সন্তান ইসহাক্ব (আ.) খুব দ্রুতই পৃথিবীতে আসবেন।

বৃদ্ধ বয়সে ইসহাক্বের জন্মের খবরটি সারাহর কাছে বেশ অবিশ্বাস্য মনে হয়েছিলো। তিনি নিজের গাল চাপড়ে বলতে লাগলেন, “আমার মতো বৃদ্ধ বন্ধ্যার সন্তান হবে?”

ফেরেশতারা তাঁকে বললেন, “তোমার রব এমনটাই বলেছেন।” তাঁরা আরো বললেন, “মহান আল্লাহ হুকুমে এমন হওয়া মোটেও আশ্চর্যের বিষয় নয়।”

হযরত ইসহাক্ব (আ.)-এর দুই যমজ পুত্র সন্তান ছিলেন। তাঁদের নাম ঈছ ও ইয়াক্বুব।

তথ্য:
১। সূরা হুদ, আয়াত (৬৯-৭৩) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
২। সূরা আয্‌ যারিয়াত, আয়াত (২৪-৩০) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৩। আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ ১/১৮১।