ইউনুস (আলাইহিস সালাম) এমন একজন নবী যিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নির্দেশের অপেক্ষা না করে, নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে তাঁকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিলো।
নিজের জাতিকে ইসলামের দাওয়াত দিতে দিতে ইউনুস (আ.) এক পর্যায়ে অধৈর্য হয়ে পড়েন। অতঃপর রাগে নিজের জনপদ ছেড়ে চলে যান।
নৌযানে করে জনপদ ছেড়ে যাওয়ার সময় ইউনুস (আ.)-এর নৌযানটি অচল হয়ে পড়ে। ফলে নৌযানে “কে পলাতক” তা নির্ধারণের জন্য একটি লটারি করা হয়।
লটারিতে ইউনুস (আ.)-এর নাম উঠলে তাঁকে নৌযান থেকে নদীতে ফেলে দেওয়া হয়। মুহূর্তেই এক বিশাল মাছ তাঁকে গিলে ফেলে।
ইউনুস (আ.) নিজের ভুল বুঝতে পারেন এবং নিজেকে ধিক্কার দিতে থাকেন।
অতঃপর মাছের পেট থেকে বের হওয়ার জন্য ইউনুস (আ.) মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা জপতে লাগলেন।
দয়াময় আল্লাহ ইউনুস (আ.)-এর দোয়া কবুল করলেন এবং তাঁকে মাছের পেট থেকে বের করলেন। এরপর ইউনুস (আ.)-কে এক লক্ষেরও বেশি লোকের কাছে আবারো রাসূল হিসেবে পাঠালেন।
তথ্য:
১। সূরা ইউনুস, আয়াত (৯৮) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
২। সূরা আল আম্বিয়া, আয়াত (৮৭-৮৮) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৩। সূরা আস সাফ্ফাত, আয়াত (১৩৯-১৪৮) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৪। সূরা আল ক্বলম, আয়াত (৪৮-৫০) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)